বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

inbi

মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের জয় দিয়ে শুরু। স্বাগতিক ভুটানকে হারিয়েছে ৩-১ গোলে। চার দলের রাউন্ড রবিন লিগে আজ ভারতের বিপক্ষে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি হবে।

অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে গত বছর ভারতকে ফাইনালে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে সেই দলের বেশির ভাগ খেলোয়াড় এবারও খেলছেন।

গত আসরের সেরা খেলোয়াড় সুরভী আকন্দ প্রীতি ভুটানের বিপক্ষে প্রথম গোল করেছিলেন। জোড়া গোল করেন আলপি আক্তার। তবে খেলার ধরনে অসন্তুষ্টির কথা ম্যাচ শেষে জানিয়েছিলেন বাংলাদেশ কোচ মাহবুবুর রহমান।

গত আসরের ভুল শুধরে আরো ভালো করার প্রত্যয় তাঁদের। এ নিয়ে সহকারী কোচ আবুল হোসেন বলেছেন, ‘ভারত শক্তিশালী দল। এই ম্যাচ আরো কঠিন হবে। আগের ম্যাচে আমরা কিছু ভুল খুঁজে পেয়েছি। সেসব নিয়ে কাজ করেছি। তবে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আমরা জিতব বলে আশা করছি।’