নারী
খাগড়াছড়িতে গলা কে/টে মা ও মেয়েকে হ/ত্যা

খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২০ আগস্ট) খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় এ ঘটনা ঘটে ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)। প্রতিবেশীরা জানায়, প্রতিদিন সকালে গরু-হাঁস-মুরগি বের করা হলেও আজ সকালে সাড়া-শব্দ না পাওয়ায় সকালে খোঁজ নিতে তাঁদের ঘরে ঢুকে মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা বেগমের ২ মেয়ে ও ৫ ছেলে রয়েছে। ছেলে-মেয়েদের সাথে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ ছিল।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মঈন উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Advertisements
Advertisements



