দেশজুড়ে হামলা ও অস্থিরতা তা ইতিহাসের উপর আক্রমণ: সারা খান

বর্তমানে সারা দেশে অস্থির অবস্থা বিরাজ করছে। মব হামলার ঘটনা দিনদিন বেড়েই চলছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেন, দেশজুড়ে যে মব হামলা ও অস্থিরতা দেখা দিয়েছে, তা ইতিহাসের ওপর সরাসরি আক্রমণ। ৫ আগস্টের পরেও রাজনৈতিক প্রতিহিংসা, প্রান্তিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বেড়েই চলছে।
তিনি বলেন, শেখ হাসিনার চলে যাওয়ার পর তিন দিন দেশে কোনো সরকার ছিল না। সেই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে কিছুটা স্বস্তি আসে। তবে এখনো অনেকের ওপর প্রতিহিংসামূলক আক্রমণ হচ্ছে। যা নিয়ে তদন্ত করা প্রয়োজন।
মব হামলার উদাহরণ হিসেবে তিনি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ওপর বুলডোজার আনার ঘটনা উল্লেখ করেন। এছাড়াও সংখ্যালঘুদের উপর হামলাসহ মাজার ও মন্দিরে আক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে এসব ঘটনার নজরদারি শুরু হলেও সময়মতো ব্যবস্থা নেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী এখনও মাঠে পর্যাপ্ত উপস্থিত নয়।’
এছাড়াও পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ও জুলাই হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়েও তিনি মন্তব্য করেন।



