বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৪ জুন, ২০২৬
নারী

জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

WhatsApp Image 2025-08-20 at 03.52.22_ce9af787

গত ১৪ আগস্ট রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়ি থেকে ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি আজ জানাজানি হয়।

জানা যায়, বাড়িতে এলে সরকারি অর্থায়নে নির্মিত ঘরে থাকেন সাগরিকা। তার পাশে মাটির আরেকটি ঘরে থাকেন তাঁর বাবা-মা। সাগরিকা বাসায় না থাকায় পাকা ঘরে তালা দিয়ে মাটির ঘরে ছিলেন তাঁর বাবা-মা। ১৪ আগস্ট রাতে পাকা ঘরের তালা ভেঙে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সাগরিকার বাবা মো. লিটন বলেন, সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা বাড়ির পাশে এক প্রতিবেশী ধার নিয়েছিলেন। টাকা ফেরত দেওয়ার রাতেই ঘরের তালা ভেঙে সেই টাকা চুরি হয়েছে। টাকা ফেরত দেওয়ার রাতেই চুরি হলো। যা রহস্যময় মনে হচ্ছে।

বিষয়টি নিয়ে জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকা সংবাদমাধ্যমকে বলেন, ‘বাড়িতে ঘরের তালা ভেঙ্গে টাকা চুরি হয়েছে। এটা আমার জন্য লজ্জার। এ কারণে মিডিয়াতে প্রকাশ করিনি। জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। তিনি থানায় অভিযোগ দিতে বলেছেন, তাও করেছি।’

তিনি আরও বলেন, ‘আমার পরিশ্রমের টাকা নিয়েছে। জীবনে সুস্থ থাকলে টাকা আয় করতে পারব। কিন্তু এ ঘটনার পর থেকে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।’

রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আরশেদুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।