বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

ডাকসুতে হাসিনাকে আজীবন সদস্য দেখতে চাওয়া ইমি এখন বামজোটের ভিপি প্রার্থী

imi

সর্বশেষ ২০১৯ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। এবার ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডাকসু নির্বাচিত হওয়ার পর এক টকশোতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ডাকসু সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন। এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। তারপরও তিনি হাসিনাকে আজীবন সদস্য ঘোষণার পক্ষে মত দেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইমির এই পুরনো বক্তব্য নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে।

এর প্রতিক্রিয়ায় তিনি ফেসবুকে লিখেছেন, ‘১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে আমার বক্তব্যের কিছু খন্ডিত অংশ দেখলাম প্রচার করা হচ্ছে। অনেকেই এই ব্যাপারে আমার বর্তমান অবস্থান জানতে চাচ্ছেন। আমার অবস্থান আমি খুব পরিষ্কারভাবে জানাতে চাই। আমি নিরপরাধ মানুষ এবং ছাত্রখুনের নির্দেশ দাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।’

জানা যায়, একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় ইমি বলেন, ‘শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাঁর কারণেই ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব হয়েছে বলে তাঁকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত।’

তবে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হলেও এই সিদ্ধান্তের বিরোধিতা করেন অনেকেই।