বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

জাতীয় সংসদে ৫০ শতাংশের বেশি নারী প্রতিনিধিত্ব কেন নয়: মঈন খান

moin

জুলাই অভ্যুত্থান এবং নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে রোববার (১৮ আগস্ট) গুলশানে হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুম জাতীয় সেমিনারে জাতীয় সংসদে ৫০ শতাংশের বেশি নারী প্রতিনিধিত্ব কেন নয়, এ নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, নারীর মুক্তি ও সমতার আন্দোলনে এসব সেমিনার করে লাভ হবে না। আমাদের অন্তর থেকে নারীর জন্য পরিবর্তন আনতে হবে। দেশে প্রায় ৪০ লাখ নারী শ্রমিক আছে যারা অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের চেয়ে বেশি নারী। তাহলে জাতীয় সংসদ ৩০০ আসনের মধ্যে ১৫০ জন বা ১৫১ জন কেন নারী প্রতিনিধিত্ব কেন থাকবেন না।

সেমিনারে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন অ্যাডভোকেট রোখসানা খোন্দকার। উদ্বোধনী বক্তব্য রাখেন ড. আদি ওয়াকার। এছাড়া ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইসহ বিভিন্ন দেশে কূটনৈতিকরা অংশ নেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সোলিমা রহমান বলেন, নারী আসনে সরাসরি ভোটের সুযোগ দেওয়া হলে এর সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন কতটুকু হবে জানি না তবে আমাদের অংশগ্রহণ করতেই হবে।’

সেমিনারে অংশ নেওয়া ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বলেন, আমি ঢাকায় যোগদানের পর এই প্রথম কোনো অনুষ্ঠানে দেখলাম নারী এবং পুরুষের সমান অংশগ্রহণ আছে।