বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
স্পটলাইট

২০২৫ নারী ওয়ানডেতে প্রথম নারী আম্পায়ার বাংলাদেশের জেসি

jesi

বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকের জেসি এবার প্রথম নারী হিসেবে আম্পায়ারিং করবেন ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে। এবারই প্রথম আইসিসির মূল ইভেন্টে অভিষেক তাঁর।

গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন। চলতি বছর মালয়েশিয়ায় নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন এই আম্পায়ার। এর আগে নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপ, এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন জেসি।

এবারের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এই আট দল মিলে হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত হবে বিশ্বকাপ। ভারত-পাকিস্তান বৈরিতার জেরে পাকিস্তান ক্রিকেট দল নিজেদের ম্যাচগুলো খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

বাংলাদেশের প্রথম নারী হিসেবে আম্পায়ারিং করে এবার ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশের নারী আম্পায়ারিং এর পরিচিত এই মুখ।