বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

গাজায় খাদ্যসংকটে নারী ও কিশোরীরা

gaja

দীর্ঘদিন ধরে ইসরাইলের হামলার শিকার ফিলিস্তিনিরা। নারী ও কিশোরীরা সহিংসতা ও নির্যাতনের শিকার তো হচ্ছেই অন্যদিকে দিনের পর দিন অনাহারে দিন কাটাচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে জানায়, গাজায় প্রায় ১০ লাখ নারী ও কিশোরী অনাহারে আছে।

২০২৩ সালের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৬১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। যুদ্ধের ধ্বংসযজ্ঞের সঙ্গে যুক্ত হয়েছে দুর্ভিক্ষ। ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। সীমান্তে হাজার হাজার সহায়তা-ট্রাক আটকে থাকলেও সেগুলো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যে সামান্য সরবরাহ ঢুকতে পারছে, তা এত ক্ষুধার্ত মানুষের চাহিদার তুলনায় অনেক কম। ফলে সেখানে দেখা দিয়েছে দুর্ভিক্ষ।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়া ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে।