নারীর প্রতি সহিং/সতা বন্ধের আহ্বান আনিকা তাহসিনার

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অপমানজনক মন্তব্য ও ‘স্লাটশেমিং’ বেড়েছে। অনেক ক্ষেত্রে নারীদের রাজনৈতিক অবস্থান বা মতের কারণে তাদেরকে অনলাইনে হেনস্তা করা হচ্ছে। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেই না সব জায়গায় ই নারীরা এমন হেনস্তার শিকার হচ্ছে।
দল, মত কিংবা পোশাক কোনো কিছুর ভিত্তিতে নারীর ওপর আক্রমণ, অপমান বা স্লাটশেমিং বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্য সচিব আনিকা তাহসিনা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি বলেন, ” নারীকে ছোট করা বা হেয় করার প্রবণতা সমাজে দিন দিন বেড়ে চলেছে। শুধু ভিন্ন মত বা পোশাকের কারণে নয়, রাজনৈতিক পরিচয়ের কারণেও নারীরা নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। এমনকি বোরখা পরা নারীও এই সহিংসতা থেকে রেহাই পাচ্ছেন না।”
তিনি আরও বলেন, “ সম্মান, নিরাপত্তা ও মর্যাদা প্রত্যেক নারীর প্রাপ্য। সেটি তাঁর পোশাক, মত বা রাজনৈতিক পরিচয় যা- ই হোক না কেন। সমাজে এই মানসিকতার পরিবর্তন না এলে নারীর প্রতি সহিংসতা থামবে না।”
তিনি মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজ সবক্ষেত্রেই নারীর প্রতি সম্মান নিশ্চিত করতে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।



