বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

কুড়িগ্রামে বিস্কুটের প্রলোভনে ৫ বছরের শিশুকে যৌন সহিংসতা চেষ্টা

DHORJON

কুড়িগ্রামের উলিপুরে বিস্কুটের প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছুক্কু মিয়া (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী ছক্কু মিয়া তাকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছক্কু মিয়াকে গ্রেপ্তার করে।

রাতে শিশুটির মা বাদী হয়ে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মামলার পর রোববার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।