১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

ছেলের জন্মদিনে দোয়া চাইলেন পরীমনি

punno

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। দাম্পত্য জীবনে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য। তবে সংসার বেশিদিন টেকেনি। মাত্র এক বছর পরই আলাদা হয়ে যান তারা।

পুণ্যের পাশাপাশি পরীমণির ঘরে আছে আরেক সন্তানও। গত বছরের জুনে মাত্র ছয় দিনের এক কন্যাশিশুকে দত্তক নিয়ে তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুই সন্তানকে নিয়ে রাজকে ছাড়াই সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন তিনি।

আজ রোববার (১০ আগস্ট) পুণ্যের জন্মদিন। তিন বছর পূর্ণ হল। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি লিখেছেন,“ আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। ওরা জীবনে আসার পর সময় কত দ্রুত চলে যাচ্ছে টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই ওদের সঙ্গে।”

ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন, “ আপনাদের ভালোবাসা আর দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।”

ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরীমণির ভালোবাসার বার্তা, “ হ্যাপি বার্থডে বাজান, আমার জীবনের ডানা। আই লাভ ইউ।”