বিনোদন
সুন্দরী এই অভিনেত্রীকে চেনা যায়?

নিউজফিডে স্ক্রল করতে করতে একটি ছবিতে চোখ আটকে যাওয়া স্বাভাবিক—একজন জীর্ণবেশী, উদভ্রান্ত নারীর চেহারা দেখে প্রথমেই অনেকের মনে হতে পারে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। তবে ছবির নিচে নাম দেখে চমকে উঠেছেন নেটিজেনরা—এ তো পরিচিত মুখ, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি!
চেনা ছকের বাইরে গিয়ে একেবারে নতুন এক রূপে হাজির হয়েছেন মাহি। ‘বকুল ফুল’ নামের একটি নাটকে মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর এই নাটকের দৃশ্য থেকে নেওয়া ছবিগুলোই এখন ঘুরছে সামাজিক মাধ্যমে।
অভিনয় ও চরিত্রের প্রতি তাঁর নিবেদন দেখে অনেকেই প্রশংসা করছেন। দর্শকের অনেকেই বলছেন, চরিত্রের গভীরে ঢুকে একেবারে অন্য এক মাহিকে তুলে ধরেছেন তিনি। যদিও সামাজিক মাধ্যমে কিছুটা হাস্যরসও তৈরি হয়েছে এই ব্যতিক্রমী রূপান্তরকে ঘিরে।



