বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, দুই নারী আ/টক

WhatsApp Image 2025-07-14 at 7.13.25 PM (3)

সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটকরা হলেন, ঢাকার যাত্রাবাড়ী থানার উত্তর সায়েদাবাদ এলাকার আবদুর রবের মেয়ে রোজিনা (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শ্রীঘর এলাকার মোহন মিয়ার মেয়ে সাকেরা (৪৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুইজন ভারতের রাজনগরের মো. খালেক নামে এক দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। সোমবার সকালে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির জয়ন্তীনগর বিওপির টহলদল তাদের আটক করে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক দুইজনকে পরশুরাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।