১৭ অক্টোবর, ২০২৬ | শনিবারবাংলা: ১ কার্তিক ১৪৩৩
বিনোদন

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে

e0ff6f44a53f140cf6b9d29394099149-6ad2ec37af2b7

পাকিস্তানের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘শেইদাই’। ফিরোজ খান-শেহের আলীর অভিনীত ধারাবাহিকটির গল্প হুবহু নকলের অভিযোগ উঠেছে তানভীর তন্ময় পরিচালিত বাংলাদেশি নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

সম্প্রতি ইউটিউবে নাটকটির দুটি পর্ব প্রকাশিত হওয়ার পরেই বিতর্কের সৃষ্টি হয়। দর্শকদের একটি বড় অংশ অভিযোগ করছেন, পাকিস্তানি নাটকের কাহিনি অবিকল ব্যবহার করা হলেও নাটকে কোনো লেখকের নাম রাখা হয়নি। 

এমনকি ইউটিউবের শিল্পী ও কুশলীদের তালিকা কিংবা নাটকের পোস্টারেও চিত্রনাট্যকার বা মূল রচয়িতার নাম উল্লেখ করা হয়নি।

নাটকটিতে নিলয় ও হিমি ছাড়াও অভিনয় করেছেন ফারিন খানসহ আরও কয়েকজন সুপরিচিত অভিনয়শিল্পী।

ইন্টারনেটের এই যুগে বিশ্বের যে কোনো দেশের নাটক দেখা সহজ হওয়ায় কপি করার বিষয়টি দর্শকরা দ্রুত ধরে ফেলছেন। 

Advertisements

অনেকেই মন্তব্য করছেন, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো জনপ্রিয় শিল্পীদের কাছ থেকে দর্শক সবসময় মৌলিক কাজের আশা করেন। 

বিদেশি নাটকের গল্প এভাবে অনুকরণ করা হলে দেশীয় নাটকের নিজস্ব মৌলিকতা ও স্বকীয়তা নষ্ট হতে পারে বলে মনে করেন তারা। এতে তাৎক্ষণিকভাবে ভিউ বাড়লেও দীর্ঘমেয়াদে নাটকের মান নিয়ে প্রশ্ন থেকে যায়।

Advertisements