বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
বিনোদন

মক্কা গিয়ে নতুন প্রজন্মের উদ্দেশ্যে অভিনেত্রী রাখির বার্তা

মক্কা গিয়ে নতুন প্রজন্মের উদ্দেশ্যে অভিনেত্রী রাখির বার্তা

মক্কায় উমরাহ করতে গিয়ে শুধু নিজের জন্য নয় বরং এবার দেশ ও দেশের তরুণ প্রজন্মের জন্যও বিশেষ প্রার্থনা করেছেন বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তার প্রার্থনায় উঠে এসেছে দেশের নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান এবং তরুণদের ভবিষ্যতের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাখি প্রার্থনা করেন, তার দেশ যেন নিরাপদ থাকে। একই সঙ্গে দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে- এমন ব্যক্তিদের হাত থেকেও দেশকে রক্ষা করার আবেদন জানান তিনি।

দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি এবং নতুন প্রজন্মের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির কামনা করেন রাখি। তার প্রার্থনায় উঠে আসে তরুণদের ভবিষ্যৎ ও তাদের জন্য আরও ভালো সুযোগ তৈরির বিষয়টিও।

দেশের রাজনৈতিক নেতাদের নিয়েও প্রার্থনা করেছেন এই অভিনেত্রী। তার প্রত্যাশা, মন্ত্রী ও রাজনৈতিক নেতারা যেন সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন।

তরুণ প্রজন্মের সম্মান ও মর্যাদা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাখি। কোনও তরুণ-তরুণী যেন অপমান বা হেনস্থার শিকার না হন- এমন প্রার্থনাও করেন তিনি।

সম্প্রতি একটি পরিবারের তিন সদস্যের আত্মহত্যার ঘটনার প্রসঙ্গ টেনে তরুণদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন রাখি। জানা যায়, কিশোরের আইফোন কেনার আবদারকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে ওই ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা যেন আর কখনও না ঘটে, সেই কামনা করেন তিনি।

রাখির পরামর্শ, আইফোন বা অন্য কোনও দামি জিনিসের জন্য বাবা-মায়ের ওপর চাপ দেওয়া উচিত নয়। বরং নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে এবং নিজের উপার্জনে নিজের প্রয়োজন ও স্বপ্ন পূরণ করতে হবে।

উল্লেখ্য নিজের ধর্মীয় পরিচয় প্রসঙ্গে রাখি জানিয়েছিলেন, জন্মসূত্রে তিনি হিন্দু। পরে খ্রিস্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে মুসলমান। একই সঙ্গে সব ধর্মকেই সম্মান করেন বলেও একাধিকবার জানিয়েছেন অভিনেত্রী।

মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে তাই এবার নিজের জীবনের পাশাপাশি দেশ, দেশের মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য প্রার্থনা করেছেন রাখি সাওয়ান্ত। তার বার্তায় গুরুত্ব পেয়েছে শিক্ষা, কর্মসংস্থান, সততা, আত্মনির্ভরতা এবং বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধ।

Advertisements