বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৬ জুলাই, ২০২৬
নারী

দল থেকে বাদ পড়ায় আত্মহ’ ত্যার চেষ্টা বাংলাদেশ নারী ক্রিকেটারের

0605e520a5904e02b88cdeeba6462a4c-6a4b8b9d67570

দল থেকে বাদ পড়ার হতাশা থেকেই আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার ইশমা তানজিম। দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ নারী ইমার্জিং দলের চূড়ান্ত ক্যাম্পে জায়গা না পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে শুরু হওয়া ইমার্জিং দলের প্রস্তুতি ক্যাম্পের প্রথম ধাপের ২৭ সদস্যের প্রাথমিক দলে ছিলেন ইশমা। তবে দ্বিতীয় ধাপের ২১ সদস্যের চূড়ান্ত ক্যাম্প থেকে বাদ পড়েন তিনি। ইশমার অভিযোগ, তিনি খেলার জন্য পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও পুরোনো গোড়ালির ইনজুরির অজুহাতে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ইশমা বলেন, তাকে ফিটনেসের কারণ দেখানো হলেও তিনি নিজেকে সম্পূর্ণ প্রস্তুত মনে করছিলেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে দলের ভেতরে নানা ধরনের বিরূপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিযোগও করেন তিনি।

আত্মহত্যার চেষ্টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে রোববার রাতে তিনি বাসায় ফেরেন। ইশমা বলেন, ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসাই তাকে এতটা ভেঙে দিয়েছে। তিনি কখনো অর্থের জন্য ক্রিকেট খেলেননি; বরং খেলাটাকেই নিজের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা হিসেবে দেখেছেন। এমনকি জাতীয় দলে অভিষেকের স্মৃতিও ঠিকভাবে সংরক্ষণ করতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি।

Advertisements

জানা গেছে, গত শুক্রবার আত্মহত্যার চেষ্টার পর রোববার তার জ্ঞান ফেরে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি সম্পর্কে অবগত নন বলে জানান। তবে বিসিবির একটি সূত্রের দাবি, ফিটনেসজনিত কারণেই ইশমাকে চূড়ান্ত ক্যাম্পে রাখা হয়নি।

উল্লেখ্য, ২৯ বছর বয়সী ইশমা তানজিম বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

Advertisements
অলরাউন্ডারআত্মহত্যাইশমা তানজিমনারী ক্রিকেটারবাংলাদেশ