বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২০ জুলাই, ২০২৬
শিক্ষা

ভিকারুননিসা কলেজে অনলাইন ক্লাস শুরু, বৃহস্পতিবার থেকে শুরু হবে স্কুলে

7155c4d7c1fa43367fc8df20e12b214f-65ddc6657408a

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষামূলকভাবে চালু হওয়া মিশ্র (ব্লেন্ডেড) শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে রোববার (১২ এপ্রিল) প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অংশ নেয়।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানান, বৈশাখী উৎসব—বৈসাবি, চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে স্কুল শাখায় ছুটি চলছে। তাই আপাতত শুধু কলেজ শাখার অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ সন্তোষজনক। ছুটি শেষে আগামী বৃহস্পতিবার থেকে স্কুল শাখার শিক্ষার্থীদের জন্যও অনলাইন ক্লাস চালু হবে।

সরকারের নির্দেশনা অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজসহ রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীর এবং তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় শনি, সোম ও বুধবার সরাসরি ক্লাস এবং রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকট, নগরীর তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যেই পরীক্ষামূলকভাবে এই মিশ্র শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে।

Advertisements

তবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বাইরে আজ অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর ক্লাসের এ মিশ্র পদ্ধতি চালু হয়েছে কি না, তা জানা যায়নি।

Advertisements
অনলাইন ক্লাসকলেজস্কুল