বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৮ জুলাই, ২০২৬
বিবিধ

পবিত্র রমজান মাসে অফিসের নতুন সময়সূচি

sylhet-bangladesh-29-may-2021-600nw-1985084387

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার),  রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।  এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।

তিনি আরও জানান, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা প্রয়োজন ও সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।

উল্লেখ্য, এ বছর চাঁদ দেখার উপর নির্ভর করে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে।

Advertisements
Advertisements