নারী
চার নারীকে রোকেয়া পদক প্রদান করলেন প্রধান উপদেষ্টা

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অনন্য অবদানের স্বীকৃতিতে এ বছর চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁদের হাতে পদক তুলে দেন।
চলতি বছরে রোকেয়া পদক পেয়েছেন নারীশিক্ষা (গবেষণা) ক্ষেত্রে রুভানা রাকিব, নারী অধিকার ও শ্রম অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে কল্পনা আক্তার, মানবাধিকার বিষয়ে অবদানের জন্য নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য ঋতুপর্ণা চাকমা।
রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচি গ্রহণ করে জাতীয়ভাবে দিবসটি পালন করছে।



