বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
পাঠক কর্নার

শিশির করে খেলা

IMG_6226

কী অপরূপ! ঘাসের বুকে
শিশির করে খেলা
দেখতে অনেক ভালো লাগে
প্রকৃতির এ মেলা ।

দুর্বাঘাসে শিশির বিন্দু
কী চমৎকার হাসে!
খোকা-খুকু শুভ্র শিশির
অনেক ভালোবাসে ।

পাতায় পাতায় শিশির ঝরে
শিশির গাছে গাছে
ফুলে-ফলে শিশির পড়ে
খুশিতে মন নাচে ।

শিশির ভেজা প্রভাত বেলা
সুখ যে জাগায় মনে
ফড়িং ছানা খেলা করে
শিশির কণার সনে ।

ঘাসবনে তাই মন ছুটে যায়
মন বসেনা কাজে
টলমল করা শিশির দেখে
খুশি মনের মাঝে ।