বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
পাঠক কর্নার

শ্রমিককে দাও মান

0FB784FE-5479-4D0B-BC0B-D27188705EEF

গায়ের ঘামে গন্ধ ভীষণ
নাক যে চাপো তাই
রিকশা শ্রমিক গাঁয়ের চাষা
সে যে আমার ভাই।

মোটা কাপড় মোটা ভাতে
তাঁদের খুশি খুব
ন্যায্য মূল্যের অধিকারে
সবাই থাকি চুপ!

শ্রমিক বলে গালিও দাও
ভিখারিও বলো
ওঁরা আছে বলেই তুমি
বুক ফুলিয়ে চলো।

শিকাগোর সেই আন্দোলনে
মরলো শ্রমিক কতো
আজও দেখি মার খেয়ে যায়
কুলি মজুর যতো।

সভ্য জাতি গড়তে হলে
শ্রমিককে দাও মান
পেটের দায়ে ওঁদের যেন
না দিতে হয় জান।