২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

হেমন্তের রূপ

369704604_716224313389428_3683219769426854177_n

হেমন্তের ঝকমকে সোনালি রৌদ্দুরে
নব্য শীতের আনাগোনা
ছোট হয়ে আসে দিনটা বেজায়
মন হারিয়ে হই আনমনা।

মাটির হাড়ি-কলসি কোমরে বেঁধে
গাছিরা ছোটে সাঁঝ সকালে
সকালের রোদে রসের স্বাদ নেয়
ছেলে বুড়োরা দলে দলে।

দূর দিগন্তের ফসলে ভরা প্রান্তর
হেমন্তে ভরে সোনা রঙে
নবান্ন উৎসবে মাতোয়ারা কৃষক
কৃষাণীরা সাজে খুশির সঙে।

বরফ শীতল নদীর স্বচ্ছ জলে
ডুব দেয় পানকৌড়ির দল,
সন্ধ্যায় বড় সুনসান এই ধরণী
থামে পার্থিব কোলাহল।

Advertisements