২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

নীরবতার চাদর

368515086_24126770683634931_8439919466974182738_n

নীরবতার সমুদ্রে নিমজ্জিত হতে চাই
তুমি কুহকিনী মায়াবী সুরে ডেকোনা
ছলনার খেলায় কতদিন মন নিয়ে খেলবে
আঘাত পেয়ে ক্লান্ত,, তোমার কি ক্লান্তি নেই
নীরবতার অথৈ সমুদ্রে হারাতে চাই
কামুকী নারীর মত আমাকে ছুঁতে এসোনা
তোমার উর্বর নরম বুকে নীল বিষের চাষ
আমি সেখানে মাথা রাখতে চাই না,না ।

তুমি আর পথ আটকিও না যেতে দাও
দেশান্তরি হব,পথের ধুলোয় হেঁটে হেঁটে
তোমার দেওয়া কষ্ট বুকে করে ঘুরে বেড়াব
আমাকে নিয়ে মিথ্যা প্রেমের গান লিখোনা
শতজনমের গচ্ছিত সাধের ভালোবাসা
তোমার নিখুঁত ছলনার কাছে হেরে গেছে।
আর মিথ্যে মায়ায় তুমি ডেকোনা
আমি নীরবতার চাদরে হারাতে চাই ।

Advertisements