২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

আত্মঘাতী প্রেমিক

368515086_24126770683634931_8439919466974182738_n

একদিন এইসব চাঁদ-টাদ গিলে খাবো
তারপর আমি পালিয়ে যাবো অন্য কোথাও
সেদিন থেকে তুমি আর জোছনা বিলাস করতে পারবে না
আমৃত্যু অন্ধকারের অতল গহ্বরে তুমি সাঁতরে বেড়াবে।
একদিন শীতলক্ষ্যার সবটুকু জল শুষে নিয়ে হারিয়ে যাবো
তারপর তোমার জন্য রেখে যাবো বিস্তৃত ধূ-ধূ বালুচর
চৈত্রের তাপদাহে তোমার বড্ড জলতেষ্টা পাবে
ছটফট করে মরবে আমার জন্য!
হিজলবন অক্সিজেন ফ্যাক্টরি লণ্ডভণ্ড করে উধাও হয়ে যাবো
তারপর থেকে তুমি প্রচন্ডরকম শ্বাসকষ্টে ভুগবে
শ্বাসকষ্টের তুমুল যন্ত্রণা নিয়ে
তুমি তন্নতন্ন করে আমাকে খুঁজে বেড়াবে পৃথিবী জুড়ে
কেবল আমাকে আর পাবে না কোথাও
সেদিন তুমি বড্ড আক্ষেপ করবে
অনুতাপের অনলে পুড়ে পুড়ে ভস্ম হবেই হবে।

Advertisements