বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
পাঠক কর্নার

গোপন ব্যথা

371517362_365087406090467_397629979867416775_n

কাজের ফাঁকে আনমনেই
ভাবি বসে একা,
কতকাল তুই সোহাগ করে
ডাকিস না চিত্রলেখা!

আগের মত আবেগ ভরে
দেখিস না আর চোখে,
আদর করে সোহাগ ভরে
ডাকিস না তোর বুকে।

কত আশায় স্বপ্ন সাজাই
প্রহর গুনে গুনে,
খরা মরুর চাতক আমি
অশ্রু নয়ন কোণে।

হৃদয়ে যারে দিয়েছি ঠাঁয়
নিখাঁদ ভালোবাসায়,
তারে কি আর পর ভেবে
ভুলে থাকা যায়?

Advertisements

প্রশ্ন তুলে কি আর হবে
বদলে গেছে সময়
প্রয়োজনের মাটি চাপায়
গুমরে কাঁদে প্রনয়।

Advertisements