বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

মানুষ চেনা দায়

Golpo_06-63e88b42531d6

মানুষ চেনা হলো দায়
চলে সাধু বেশে,
সুযোগ পেলেই কাজটা সারে
আমার স্বাধীন দেশে।

মিষ্টি মধুর কথার ছলে
বন্ধু হতে চায়,
স্বার্থ হাসিল হলে পরেই
উধাও হয়ে যায়।

সহজ সরল মানুষ যারা
তারাই ঠকে বেশি,
মানুষ রূপী সর্পের ছোবল
কেড়ে নেয় যে হাসি।

ভাইয়ে ভাইয়ে লাগায় দ্বন্দ্ব
ভাঙে সুখের ঘর,
বড় লোকের স্বপ্ন দেখায়
আপন করে পর।

আমানতের খিয়ানত করে
ঠিক রাখে না কথা,
বিত্তবানে ছুরিকাঘাত
এ কী বর্বরতা?