২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

মিছে এই ভবে

Sad woman concept – closed eyelid closeup with a teardrop on eye

অশ্রুজল আর শূন্য হাতে পাঠিয়েছেন রবে,
সুন্দর ক্ষণস্থায়ী মিছে এই ভবে।
কোরআন আর হাদিস শিক্ষায় নেই কোনো সাড়া,
রঙ তামাশা ভোগবিলাসে থাকি পাগলপারা।
একমুঠো ভাত সুখের আশে পাপের পথে হাঁটি
মনুষ্যত্ব পায়ে ঠেলে করছি জীবন মাটি।

হিংসা বিদ্বেষ হৃদে পুষে করছি বৃথা বাস,
কর্মদোষেই ডাকছি শুধু জীবনেরও নাশ।
মিথ্যাচারে সুখ পালিয়ে দুঃসহ দিন কাটে,
ক্ষমা কি আর করবে প্রভু শেষ বিচারের মাঠে?
সুদ আর ঘুষে মন না দিয়ে সততারই পথে,
হালাল হারাম বুঝে চলো প্রভুর খুশি মতে।

Advertisements