পাঠক কর্নার
ক্ষমতার কারাগারে

বন্দুকের নল দূরবীন করে যারা জগৎ দেখতে শিখেছে
পাখির ভাষা তাদের কানে নিছকই অর্থহীন
বুকের ভেতর বন্দুক আর পকেটে মানিব্যাগ পিস্তল
অর্থ দিয়েই কিনে ফেলে তারা, আকাশ, স্থল ও জল।
মৃত চোখের কান্না কিনে,সমাজের জল মাপছে
পোড়া বুকের ভাষা ছিনিয়ে, চাবুক দিয়ে দাগছে
ক্ষমতা-যশ-প্রতিপত্তি, হৃদয় নেই একরত্তি
নিচুতলার ভাষাগুলো, দিনে দিনে শূন্যে হয় বিলীন।
ক্ষমতার এই কারাগারে, কারা ঘোরে, কারা বেঘোরে মরে?
যারা ঘোরায়, তারাই শুধু প্রতিভাবান।
Advertisements
Advertisements



