২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

মানুষ আমি মানুষ হবো

image-5023-1648720449

চোখ থাকিতে অন্ধ আমি
পাপে হৃদয় পূর্ণ 
চোখের আলো দাও ফিরিয়ে
পাপকে করি চূর্ণ। 

হাতে আমার শিকল বেঁধে 
শয়তান হলো ধন্য
শিকল খুলে দাও না খোদা
মানবতার জন্য।

বোধের দরজা বদ্ধ আমার
হৃদয় কুঠির কালো
দরজা খুলে জ্ঞানের প্রদীপ 
জ্বালায়ে দেও আলো।

খোদা তুমি রহিম রহমান
অধমকে দাও শক্তি
মানুষ আমি মানুষ হবো
পাপকে দিবো মুক্তি।

 

 

Advertisements

 

Advertisements