পাঠক কর্নার
আমরা শিশু

আমরা শিশু
ফুলের মতো মিষ্টি করে হাসি,
আমরা অবুঝ
নিঃস্বার্থ দেশকে ভালোবাসি।
আমরা নতুন
সবার সাথে মিলেমিশে থাকি,
আমরা স্বাধীন
পাখির মতো বাতাস গায়ে মাখি।
আমরা বোরাক
সত্য-ন্যায়ের পথে ছুটে চলি,
আমরা প্রদীপ
আঁধার কেটে আলো হয়ে জ্বলি।
Advertisements
আমরা সবুজ
প্রকৃতিকে আপন করে রাখি,
আমরা তুলি
মনের মাঝে স্বপ্ন-ছবি আঁকি।
Advertisements



