২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

শ্মশানগীতি

image-5001-1648460760

ছাই ঘেঁটে উঠে আসছে তোমার আমার কুচি হাড়
উলঙ্গ রাষ্ট্র ডাক দিয়েছে, ঝকঝকে মানবতার।

 

হাউই পুড়িয়ে উৎসব আর আতসবাজির ঝলসানি
ঘর পোড়ানো আগুন দিয়ে সামনে রাখা ফুলদানি।

 

সভাকবি মণ্ডামিঠাই, মন্ত্রীমশাই, বেশ বেশ
শ্মশানে তোমার জমি দিলাম, বিবেক হোক, অক্লেশ।

 

Advertisements

ছাই ঘেঁটে উঠে আসছে, তোমার আমার আত্মস্বর
গোঙানি আবার স্বর হয় নাকি, হা রাষ্ট্র! হা ঈশ্বর !

 

 

 

Advertisements