বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

শাসন

image-4970-1648108646

মায়ের শাসন যেমন তেমন
বাবার শাসন ভীষণ কড়া
দেখলে তাহার ‍বিরস বদন
চোখ হয়ে যায় ছানাবড়া।

 

তাহার কথা, কাব্য ছড়ায়
মনটা আমার ঠিকই ভরে
কিন্তু যখন ভুল করেছো
বাবার মেজাজ ভীষণ চড়ে।

 

যায় না থাকা সামনে তাহার
বন্ধ হয় যে দিনের আহার
রাতেও হয় না খাওয়া
সারাদিনের দুখের স্মৃতি
আমায় করে ধাওয়া।

 

মায়ের কাছে গেলে পড়ে
শুধুই পড়া, পড়া করে
ভাল্লাগেনা কিছু
সারা রাজ্যের হতাশা যে
ধাওয়া করে পিছু।