২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

স্বাধীন করি জন্মভূমি

image-4968-1648107365

আমরা যখন দেখতে পেলাম 
রুদ্ধ চারিপাশ 
দেখতে পেলাম তাদের মাঝে 
মোদের সর্বনাশ। 

দেখতে পেলাম বদ্ধ খাঁচায় 
রুদ্ধ পাখির ডানা 
ডানা আছে তবুও পাখির 
উড়তে আছে মানা। 

বুঝতে পারি চুপসে থাকার 
সময় হলো শেষ 
মোদের সময় খুঁজে নেয়ার 
একটি স্বাধীন দেশ। 

শিরায় শিরায় রক্ত তখন 
টগবগিয়ে উঠে 
জয়ের নেশায় ঘর ছেড়ে তাই 
যুদ্ধে গেলাম ছুটে। 

রক্ত দিয়ে জীবন দিয়ে 
শত্রু করে শেষ 
স্বাধীন করি জন্মভূমি 
প্রিয় বাংলাদেশ।

 

Advertisements

 

 

Advertisements