২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

স্বাধীনতার মূল্য

image-4964-1648105188

শহরে যত বড় বড় অট্টালিকা তৈরি হয়
মোবাইল টাওয়ার বসে
চড়াই ঘর ছাড়া হয়
বাবুইয়ের খড়কুটো দিয়ে বোনা বাসাটা এখনো খাসা।

 

মাটির পৃথিবীতে নেমে এসে চড়াই,বুনে নেয় তার বাসা
একটা তালপাতা দিয়ে বোনা দেশ
বাবুই আর চড়াই, দুজনকেই বুকে ধরে রাখে
গাছের পাতায় হিমসন্ধ্যা নামে
ভোরে ঘাসে ঘাসে শিশিরের ফোটা।

 

ব্লাড ব্যাংকে রক্তের গায়ে ধর্ম লেখা থাকে না কারো
নদীর জল ফুল পাখি আর মানুষের জন্য তৈরি করে এক ও অভিন্ন বাতাসের সংবিধান
কলকল ছলছল জলের মতো সহজ সরল
যাতে জীবন বইতে পারে
বুক ভরে নিতে পারে হাওয়া।

 

Advertisements

ইতিহাস তৈরি করে দিয়েছে পথ
জীবন দিয়ে মানুষ নিয়েছে স্বাধীনতার শপথ
কেউ কারো মূল্য হারালে স্বাধীনতা মূল্য হারাবে।

 

 

 

Advertisements