২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ক্রিকেট বনাম দর্শক

image-4947-1647772354

ব্যাটিং ভালো ব্যাটার ভালো
সব দর্শকে কয়
আরো বেশি ভালো বলে
করলে ম্যাচটি জয়

 

অল্প রানে আউট হলে
ফাউল বলে লোক
হাতটি ফসকে করলে মিস
করে নানা জোক।

 

বোলিং করে রানের গতি
যদি বেড়ে যায়
সেই বোলারের উদ্ধার করে
যদি কাছে পায়।

 

Advertisements

হঠাৎ করে উইকেট পেলে
বোলার ভালো খুব
কী নৈপুণ্যে বল যে করে
প্রশংসায় দেয় ডুব।

 

 

Advertisements