২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

শেখ মুজিবুর রহমান

image-4842-1646290146

অত্যাচার আর নির্যাতনে
রাত্রি যখন ঘনায়
স্বাধীনতা সুরটা তখন
বাঙ্গালী মন কোনায়।

কোকিল পাখি সুর তুলে যায়
রেসকোর্স ময়দান পানে
সেই সুরেতে মন ছুঁয়ে যায়
কোটি কোটি প্রাণে।

দেহের রক্তে সুনামি ঝড়
উঠে কোকিল সুরে
'স্বাধীনতা' গান গেয়ে যায়
কোটি কণ্ঠস্বরে।

স্বাধীনতার সুর তুলে যে
গায় বসন্তের ও-ই গান
তিনি হলেন জাতির পিতা
শেখ মুজিবুর রহমান।

 

 

Advertisements

 

Advertisements