২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

টাকা

image-4803-1645612123

ছুটছে সবে টাকার পিছু
ন্যায় নীতি সব বাদ
চললে এমন পাবনা আর
সফলতার স্বাদ।

 

মানুষও আজ হত্যা যে হয়
এই যে টাকার লোভ
হানাহানি ঝগড়া বিবাদ
বাড়ছে মনের ক্ষোভ।

 

লাগবে টাকা টাকার নেশা
দেখতে চোখে পাই
আপন মানুষ পর করে আজ
এই টাকাতে ভাই।

 

Advertisements

টাকার জোরে কেউবা দেখি
করছে খারাপ কাজ
কেউবা আবার আইন মানেনা 
দেখছি চোখে আজ।

 

মানবতা আজকে কোথায়
জাগছে মনে ভয়
টাকার পিছে ছুটছে মানুষ
কথা মিছে নয়।

 

 

Advertisements