বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
পাঠক কর্নার

অনুরাগে ফাগুন ছোঁয়া

image-4755-1645005596

উত্তরের হিম হিম হিমাদ্রির শেষাংশের ছোঁয়া 
দক্ষিণা সমীরণে উচ্ছ্বসিত হৃদে বাসন্তী ধোঁয়া। 
মন ফাগুনে আগুন লাগে আনন্দে সব দোলে 
স্পর্শে শিহরণে শান্তি খুঁজে প্রেমিকার কোলে। 

 

রাগে অনুরাগে ফাগুন ছোঁয় ওই মন পবনে-
নব বধূবেশে প্রকৃতিও যেন বসেছে ত্রিভুবনে। 
প্রেমিক মনে সুখ পরশ উঁকি দেয় সারাবেলা 
ধানের শীষে শিশির বিন্দুর বসে যায় মেলা।