২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ফাগুন এলে

image-4694-1644216049

ফাগুন এলে গাছে গাছে
গজায় সবুজ পাতা,
মিষ্টি রোদে পথিক হাঁটে
মাথায় দিয়ে ছাতা।

ফাগুন এলে বসুন্ধরা
রঙিন ফুলে সাজে,
অলি ভ্রমর মৌমাছিরা
ব্যস্ত থাকে কাজে।

ফাগুন এলে মনে পড়ে
শহীদ ভাইয়ের কথা,
প্রভাতফেরি গানের সুরে
জাগে আকুলতা।

ফাগুন এলে মন হয়ে যায়
বনের স্বাধীন পাখি,
কোকিল ডাকে কুহু কুহু
গাছের ডালে থাকি।

ফাগুন এলে ঋতুর রাজা
বসন্তও আসে,
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া
থাকে রাজার পাশে।

 

Advertisements

 

 

Advertisements