২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

একুশ এলে

image-4693-1644215749

কথার পিঠে কথা ঢেলে
বলি মনের কথা
কবিতা,গান গল্প বলি
কত কল্পকথা।

মাতৃভাষার চেয়ে মধুর
নেই যে কোন ভাষা
বাংলা ভাষায় স্বপ্ন দেখি
কত মনে আশা।

বাংলা ভাষা কেড়ে নিতে
ওরা চালায় গুলি
বুক পেতে সব খেলো গুলি
তবু ছাড়েনি বুলি।

তাদের ঋনের কথা আমরা
কেমনে যাই ভুলি
তাইতো আমরা একুশ এলে
শ্রদ্ধার ভান্ডার খুলি।

 

 

 

Advertisements
Advertisements