বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৯ জুন, ২০২৬
পাঠক কর্নার

মায়ের ভাষা

image-4662-1643705794

আমার মায়ের মুখের ভাষা
নেয় কেড়ে নেয় পাকিস্তান
নতুন করে পেলাম ফিরে
শহীদ ভাইয়ের অবদান।

 

সালাম বরকত জীবন দিলো
রাখতে মাগো তোমার মান
পশ্চিমাদের ষড়যন্ত্র
হয়ে গেলো অবসান।

 

একুশ এলেই নামগুলো সব
মনের মাঝে দেয় দোলা
ভাষার লাগি রক্ত দিলে
তোমাদের কি যায় ভোলা?

 

তোমরা আছ হৃদয় জুড়ে
দিবানিশি সব সময়
তোমরা শহীদ তোমরা অমর
কে তোমাদের মৃত কয়?