২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

আমি নিভৃতচারী

image-4620-1643187710

আমি নির্বিবাদী  এক যে নিভৃতচারী
ধুলোমাখা সময়ের ধূসর গোধূলি
পাথরের চাপা পড়া সাদা ঘাসগুলি
ভোর দুপুরের তাঁরা -করি লুকোচুরি।

 

আমি জীবন স্থাপত্যে অদ্ভুত নকশা
অভিপ্রায়মালা ছাঁটা আলোকছটা
সমুদ্রের কোলে ভাসা  কাশফুল চর
আমি ধূসর পেঁচার মত নিশাচর।

 

আমি জোছনা আলোর যে অদৃশ্য ছায়া
আমি অভ্যাসে গড়ানো দগ্ধ পোড়া মায়া
মমতার ফুসফুসে দীর্ঘশ্বাসে ভরা
সমুদ্রের নীল হয়ে- তবু ছুটে চলা
নোনতা জলে তবুও প্রাণ আনাগোনা
নিভৃতচারী আমিটা  খুব ভুলে ভরা।

 

Advertisements

 

Advertisements