২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

সূর্য্যি মামা

image-4561-1642588388

সূর্য্যি মামা রাগ করোনা
আর থেকো না ঘুমে
তুমি জাগলে সবাই হাসে
শীতের এই মওসুমে।  

 

তুমি যদি লুকে থাকো
মেঘের উপর বসে
বজ্জাত শীতটা ধেয়ে আসে
কনকনিয়ে হাসে। 

 

তোমার জন্য চেয়ে থাকি
সবই জীবকুলে
তুমি হচ্ছো সৃষ্টির উৎস
সবই শক্তির মূলে। 

 

Advertisements

তুমি যদি না জাগো আর
কেমনে বাঁচি প্রাণে
বজ্জাত শীতটা হানা দিবে
সকল জীবের জানে।

 

 

Advertisements