২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

পথ

image-4516-1642065363

আমাদের গন্তব্য একই
দুটি পথ আলাদা
তুমি জটিল
আমি সাদাসিধা। 

 

দিন চলে যায়, দিন চলে যায়
দেখা আর হয় না
দিনে দিনে মলিন হয়ে আসে
যত আশা আর বাসনা। 

 

তুমি ধরা দিতে চাও
আমি ধরা দিতে চাই না
আমি ধরা দিতে চাই
তুমি ধরা দিতে চাও না। 

 

Advertisements

দিনে দিনে কুটিল হয়ে ওঠে
যত চাওয়া-পাওয়া, বিড়ম্বনা
পথের শেষে  খুলে খুলে আসে পথ
মতের শেষে খুলে খুলে যায় মত
চলতে চলতে একদিন মিলোবো বাতাসে
স্বপ্নটুকু,থাকে সান্ত্বনা।  

 

 

Advertisements