বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
পাঠক কর্নার

বই উৎসবে দেশ মেতেছে

image-4410-1641118330

আমার দেশের সোনার ছেলে
নতুন বইয়ের গন্ধ শুঁকে
জ্ঞানের আলোয় আলোকিত হবে
দেশপ্রেমেরই ব্রত বুকে

 

নতুন বছরের প্রথম দিনে
বই উৎসবে দেশ মেতেছে
শিক্ষার মশাল জ্বালিয়ে দিয়ে
দেশটা মোদের এগিয়ে যাচ্ছে

 

সকল বাঁধা বিঘ্ন পেরিয়ে
প্রথম দিনেই বই সবার হাতে
শিক্ষার্থীর মুখে স্বস্তির হাসি
বই আজ সবার হাতে 

 

মানসম্মত শিক্ষার বাস্তবায়নে
বই উৎসব আয়োজন সার্থক হবে
প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে
বাংলার ঘরে ঘরে আলো জ্বলবে।