২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

পথশিশু

image-4366-1640513400

কাঁপছে তারা করুণ শীতে
ফুটপাতের ওই পাড়ে,
পশুর মতই মরছে শিশু
ঠাণ্ডা জমে হাড়ে! 

 

লেপ বা কম্বল নেইতো কিছু
মরছে ধুঁকে ধুঁকে,
হিমের মতো জমছে তারা
শীতকে ধরে বুকে।

 

নয়তো জীবন শীতের রাতে
হরেক রকম পিঠা,
রসের মতো তাদের জীবন
নয়তো ভীষণ মিঠা।

 

Advertisements

ব্রিজের তলে, রেলের পাড়ে
এইতো তাদের হাল-চাল,
এমন ভাবেই যাচ্ছে কেটে
পথ শিশুর দিনকাল।

 

 

 

Advertisements