২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

একটি মানচিত্র

image-4245-1639374271

কত রক্ত, কত বিনষ্ট সম্ভ্রম, কতটা ত্যাগ 
নিগ্রহ, বিদ্রোহ, অবশেষে সৃষ্ট দেশ ভাগ।
বিজয়ের অন্তরালে লুকায়িত তিক্ত কষ্ট 
হায়েনার বিভৎস রূপে কত সতীত্ব নষ্ট! 

 

অন্তর্দৃষ্টির সীমানায় দাঁড়িয়ে খুঁজে দেখ-
পাবে ইতিহাস, আগামীর জন্য তা লেখ।
পাবে একটি মানচিত্র অর্জনের কাহিনী 
কতটা ধ্বংস করেছে হানাদার বাহিনী।

 

অতঃপর জন্ম একটি স্বাধীন বাংলাদেশ
রক্ষা করবো তার মান, গড়বো সুখী দেশ।

 

 

Advertisements

 

Advertisements