২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

প্রিয় স্বাধীনতা

image-4240-1639372310

রক্তের কলকল ধ্বনিতে তারা সেদিন ঝর্ণার ছলছল নৃত্য উপভোগ করেছিলো 
উর্দির ভেতর শরাবে মাতাল হায়েনার  দল গোদ্ গোদ্ করছিলো হরিণীর মাংসের লোভে 
যুবতীর দেহের গন্ধে নির্লজ্জ মাংসাশী হিংস্র জানোয়ারদের লালা গড়িয়ে পরছিলো। 

 

কিশোরী বঁধুর শাড়ির আঁচল হেঁচকা টানে জাহান্নামের আগুনে ঘি ঢেলে জান্নাতের পুষ্পকাননে ছড়িয়ে দিয়েছিলো কুচকুচে কালো ধোঁয়াময় লেলিহান শিখা
লাশের মিছিলে হারিয়ে গিয়েছিল লক্ষ আবাল বৃদ্ধ বনিতা 
ললাটের সিঁদুর মুছে গঙ্গা জলে ভেসে গিয়েছিল কতো নববধূ!

 

ভরা পূর্ণিমায়ও অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে গিয়েছিল লক্ষ প্রেয়সীর ভাগ্য 
অবশেষে শোক, ব্যথা, ঘৃণা, ক্ষোভের সাইক্লোন ডুবিয়ে দিয়ে শত্রুর ষড়যন্ত্রের সব তরী তোমায় ছিনিয়ে আনে হে প্রিয় স্বাধীনতা।

 

 

Advertisements
Advertisements