২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

একটি ফুলের জন্য

image-4232-1639221315

বীর বাঙালি অস্ত্র নিলো 
একটি ফুলের জন্য
শিউলি, জবা, বকুল নয়
এই ফুলটি অন্য।

 

লক্ষ লক্ষ প্রাণ যে গেলো 
ইজ্জত দিল বোন
হাজার হাজার গণ কবর
বলছে কথা শোন।

 

সাগর সাগর রক্ত গেলো 
সবাই কি জানে জানে
সেসব কথাই বলছে ওরা 
ওদের কানে কানে। 

 

Advertisements

এই ফুলটি এমনি এমনি
আসে নাইরে ভাই
দেশ বিরোধী দুশমনদের 
রুখে দেওয়া চাই।

 

 

Advertisements