বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

ভূমিহীন

image-4230-1639220419

ভূমিহীন তাই চাকুরি নাই 
মরেও আছি বেঁচে,
জিতে আমি কেন যে হারি
শোষকের মারপ্যাচে?

 

আইনের পাতায় কোথায় লেখা 
মরুক সব ভূমিহীন?
আমায় ঠকালে ঠকবে ঠিক
শুধিতে হবে ঋণ।

 

একদিন তুমি দিবে তালি
আমার সকল জয়ে,
কুঁকড়ে তবুও যাচ্ছো কেন,
খেলায় হারার ভয়ে?

 

মানুষ সবে সমান ভবে
একবার ভাবো যদি,
মায়ায় বাঁচবে বৃক্ষতরু
বাঁচবে উজান নদী।